Wednesday, March 5, 2008

আমি

আমি একজন চলচ্চিত্র কর্মী। কর্মীই। ঠিক নির্মাতা বলার মতো সাহস এখনও হয়নাই।

এখনও একাকী একটা পূর্ণাঙ্গ ছবি, চলচ্চিত্র বানাইনাই।

চিত্রনাট্য লিখেছি বেশ কয়েকটা। তার মধ্যে সেরা 'সাইকেলের ডানা'। নির্মাতা নুরুল আলম আতিক। সেটা আমার প্রথম চিত্রনাট্য। ২০০১ সালে লেখা। তার মানে দাঁড়ালো এখনও পর্যন্ত আমার সেরা চিত্রনাট্য আমি অতিক্রম করিনাই। পিছিয়ে আছি।

চলচ্চিত্রে আমার পছন্দের জেন্যর হল প্রামাণ্যচিত্র। আর স্বপ্ন হল কাহিনীচিত্র। স্বপ্নের ছবির অনেক ডিটেইল নিয়ে প্রায়ই ভাবি। অনেক ভাবি। অনেক ডিটেইল ভাবি।

গদ্য লেখা দ্বিতীয় পরিচয়। একটা মাত্র ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। 'শৈশবের দাগ'। ছয়টি গল্প আছে সেখানে। প্রকাশকাল ২০০৮, একুশে বইমেলা। প্রকাশক তৌহিদ এনাম ফাউন্ডেশন।

আমি অনুবাদের কাজ করতেও পছন্দ করি। এখন অনুবাদ করছি সত্যজিত রায়ের 'আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস'। খসড়া বাংলা নাম 'ঘরের ছবি পরের ছবি'। এই তো ...